তোমার কখনো আমার জন্য অভাব বোধ হবে না।
সকাল থেকে রাত পর্যন্ত শুধু তোমার কথাতেই ডুবে থাকতাম।
সবসময় তোমার সাথে কথা বলার জন্য মন ছটফট করত।
জানো, আজও করে, এখনো করে?
কিন্তু, জীবনের আকাশে কীভাবে হঠাৎ বদলে যায় আবহাওয়া!
আজ সব কথার উপর কেমন ছেদ চলে এসেছে।
বারো ঘন্টার দিনে এখন, কুয়াশা পেরিয়ে কথার আলো ফোটে মাত্র কয়েক মিনিট।
এখন বাইরের জানালা দিয়ে ধানক্ষেত দেখি, নীল আকাশ দেখি, মাছরাঙা পাখি দেখি।
আর, মনের মধ্যে চলে তোমার সঙ্গে কথা।
তোমার বড়ো অভাব বোধ হয়, খুব ইচ্ছা করে খুব কথা বলতে, তবু বলতে মন চায় না।
কারন, তোমার মন তো ফাঁকা পড়ে নেই, অভাবে নেই।
আমার কথা দিয়ে তোমার মনের অভাব কি পূরন করতে পেরেছি কখনো?
তোমার অভাব ছিল স্থির জীবনে নিজের মানুষের।
ঈশ্বরকে অজস্র ধন্যবাদ, আজ তুমি সেই জীবন ও মানুষের সামনে।
তাই কখনো তুমি বুঝবে না তোমার মনে আমার অভাব, যেমন আমার মনে তোমার।
ভেবে দেখো, যেভাবে এখানে আমি হাহাকার করি তোমার স্মৃতি নিয়ে,
তুমি ওখানে আমার চিহ্নও পাওনা।