তুমি কখনো আমাকে দেখতে চাওনি।
বহুদূর থেকে তুমি জানতে, আমি দেখতে পাইনা তোমাকে, তুমি আমাকে।
আমি কত কান্না করেছি, শুধু তোমায় দেখতে পাইনা বলে।
আমি কত কান্না করেছি, তুমি চোখের সামনে থেকে দূরে চলে গিয়েছিলে বলে।
তোমায় একবার দেখার পর আমি কান্না করেছি, আবার কবে দেখতে পাবো বলে।
তুমি আমার কান্না শুনেছ, আমাকে বলেছ – “কেঁদো না এমন করে”।
তবু কোনোদিন বলোনি, আমার তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে।
ভালোবাসার মানুষটাকে একবার দেখার জন্য কেউ মহাসমুদ্র পেরিয়ে চলে আসে।
তুমি এসেছ আমাকে দেখতে মাঝে মাঝে, কিন্তু দূরেই থেকেছ তার অনেক গুন বেশি।
আমি কতবার দেখতে চেয়েছি তোমায়।
প্রযুক্তি ছিল পক্ষে, তবু বারবার না বলেছ।
আসলে তোমার দোষ নেই, তুমি তো অপেক্ষা করছিলে দূরে যাওয়ার পর আমার তোমায় ভুলে যাওয়ার জন্য।