অনেক অধিকার ছিল তোমার উপর, অনেক ছিল জোর।
কথায় অনেক রাত গভীর হয়েছে, স্বপ্নে কেটেছে ভোর।
ভাষাদিবসেই গল্পকথায় ভোর হয়েছে রাত,
পাখিরা ঘুম থেকে উঠে জানিয়েছে সুপ্রভাত।
পাঁজরের ভিতর হৃৎস্পন্দন শুনেছে তোমার কান,
তোমার জন্য অনেক কেঁদেছি অনেক গেয়েছি গান।
কথায় সময় ক্ষুদ্র হয়েছে, কমতি পড়েছে পথে,
তবু আমি ফিরছি আজ বিফল মনোরথে।
চাতকের মতো তোমার আওয়াজ শুনতে চেয়েছি আমি,
এত আপন হয়নি কেউ, হয়নি এত দামি।
আজ বিদায়ের বেলাতেও জেনো বদলে যাবে না কথা,
আজীবন ভালোবেসেই যাবো সয়েও হাজার ব্যথা।
তুমি আমার রক্তে আছো, নেশায় আছো মিশে,
তোমায় কাড়বে পরিস্থিতি, মনকে কাড়বে কিসে?